Learning Center
সব Lesson, Field Note, Tip ও সতর্কতা — নতুনটি আগে।
১৮টি লেখা · পাতা ১/২সব filter মুছুন
- সতর্কতাSwitchgear
ACB বা VCB Racking শুধু Breaker OFF অবস্থায় — Interlock জোর করে নয়
Racking handle না ঘুরলে প্রায় সবসময় কারণ Breaker এখনো ON। জোর করে বা Interlock ভেঙে চালু Breaker টেনে বের করলে Busbar-এর সাথে Load-এ বিচ্ছিন্ন হয় — Arc flash, প্রাণঘাতী পোড়া।
Mahmudul Islam২৫ অক্টো, ২০২৬
- সতর্কতাSwitchgear
RCCB বারবার পড়লে খুলে সরাসরি দেবেন না — এটাই শক থেকে বাঁচার যন্ত্র
RCCB অকারণে Trip করছে মনে হলে অনেকে তার খুলে সরাসরি লাগিয়ে দেন। কিন্তু RCCB Trip করে কারণ কোথাও Current Earth দিয়ে যাচ্ছে — আর পরের বার সেই পথ হতে পারে একজন মানুষের শরীর।
Mahmudul Islam২৫ অক্টো, ২০২৬
- সতর্কতাSwitchgear
Breaker বারবার পড়লে বড় Breaker বা বেশি Setting নয় — Cable পুড়বে
"16 A বারবার পড়ে, 32 A লাগিয়ে দাও" — Breaker আর পড়ে না, কিন্তু 2.5 mm²-এর তার এখন 32 A পর্যন্ত Load-এ গরম হতে থাকে। দেওয়ালের ভেতরে আগুনের সবচেয়ে প্রচলিত কারণগুলোর একটি।
Mahmudul Islam২৫ অক্টো, ২০২৬
- সতর্কতাSwitchgear
চালু CT-র Secondary কখনো খোলা নয় — হাজার Volt তৈরি হয়
Ammeter বা Energy meter বদলাতে CT-র Secondary-র তার খুললেন — Primary-তে তখনো Load চলছে। খোলা Secondary-তে কয়েক হাজার Volt পর্যন্ত তৈরি হতে পারে, শক আর CT পুড়ে যাওয়া দুটোই।
Mahmudul Islam২৫ অক্টো, ২০২৬
- TipSwitchgear
Breaker-এর পাশে তার Setting লিখে রাখুন
MCCB আর ACB-র Dial কেউ ঘুরিয়ে দিলে কেউ জানতেও পারে না। প্রতিটি Breaker-এর পাশে একটি ছোট স্টিকারে সঠিক Ir, Im (বা Isd, tsd, Ii) আর তারিখ — প্রতিবার দেখার সময় এক নজরে মিলিয়ে নিন।
Mahmudul Islam২৫ অক্টো, ২০২৬
- TipSwitchgear
Breaker Reset-এর আগে Trip unit আর Relay-র ছবি তুলুন
ACB-র Display আর Relay-র Flag বলে দেয় কোন Function-এ, কত Current-এ Trip হয়েছিল। Reset চাপলেই অনেক তথ্য মুছে যায়। আগে মোবাইলে একটি ছবি — Fault খোঁজার অর্ধেক কাজ শেষ।
Mahmudul Islam২৫ অক্টো, ২০২৬
- Lesson ১২ QuizSwitchgear
Troubleshooting ও Arc flash নিরাপত্তা
Breaker চালু করতেই Trip, কয়েক মিনিট পর Trip, চালু হয় না, Terminal গরম, Contactor গুনগুন, Phase নেই, Neutral গরম, VCB Trip করে না — লক্ষণ থেকে কারণ; আর Arc flash কী, কেন হয়, কীভাবে ঝুঁকি কমাবেন, PPE ও দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- Lesson ১১ QuizSwitchgear
Testing ও রক্ষণাবেক্ষণ
Switchgear যেন দরকারের মুহূর্তে সত্যিই কাজ করে — চোখে দেখা পরিদর্শন, Load-এ Thermography, Torque যাচাই, পরিষ্কার ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, Busbar-এর IR, Breaker-এর Operation ও Trip unit পরীক্ষা, Contact resistance, RCD-র Trip time, VCB ও Relay, DC battery আর রেকর্ড — সময়সূচিসহ।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- Lesson ১০ QuizSwitchgear
Interlock, Earthing switch ও নিরাপদ Switching
যান্ত্রিক, বৈদ্যুতিক ও Key interlock কী ঠেকায় — Changeover ও Bus coupler-এর Interlock, Door interlock; কাজের আগে পাঁচটি নিরাপত্তা নিয়ম, LOTO-র সঠিক পদ্ধতি, Live-Dead-Live পরীক্ষা, Portable earth লাগানো ও খোলার ক্রম, জমা শক্তি, Switching program ও Permit to work।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- Lesson ৯ QuizSwitchgear
LV Panel: Busbar, Form of separation ও IEC 61439
কারখানা ও ভবনের LV Panel — PCC, MCC, MDB, SDB, APFC; IEC 61439 অনুযায়ী Panel-এর Rating (InA, Icw, Ipk, RDF), Design verification আর Routine verification; Form 1 থেকে Form 4b মানে কী; IP rating; Busbar-এর রং, জোড়া, Support ও তাপ; Cable entry আর Panel কেনার সময় কী চাইবেন।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- Lesson ৮Engineer QuizSwitchgear
Protection relay ও CT: Overcurrent ও Earth fault
MV Breaker-এর মস্তিষ্ক — CT-র Ratio, Class (5P10 বনাম 0.5) ও Burden, CT-র Secondary কখনো খোলা নয়, Polarity; Overcurrent (50/51) ও Earth fault (50N/51N) relay, IDMT curve-এর হিসাব, TMS ও Grading margin, Core balance CT, Trip circuit ও DC supply, Lockout relay আর Relay পরীক্ষা।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- Lesson ৭ QuizSwitchgear
VCB, RMU ও 11 kV Switchgear
কারখানা ও ভবনের 11 kV Switchgear — VCB-র গঠন ও Truck, RMU-র তিনটি অংশ (Ring switch আর Transformer-এর Fuse-switch বা VCB), Load-break switch-এর সীমা, Fuse-এর Striker pin, Earthing switch ও Voltage presence indicator, SF6-এর চাপ, খুঁটির LBS ও Drop-out fuse, আর নিরাপদ Operation-এর ক্রম।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬