মূল বিষয়ে যান
বিদ্যুৎ বন্ধুBidyut Bondhu
লগইন

ব্যবহারের শর্তাবলী

Site ব্যবহার করলে বা লগইন করলে আপনি এই শর্তগুলো মেনে নিচ্ছেন।

সর্বশেষ হালনাগাদ: ২৪ অক্টোবর, ২০২৬

১. বিষয়বস্তুর উদ্দেশ্য

বিদ্যুৎ বন্ধুর Lesson, Field Note, Tip, Calculator ও Simulation শিক্ষা ও সাধারণ নির্দেশনার জন্য। এগুলো কোনো নির্দিষ্ট সাইটের নকশা, পেশাদার পরামর্শ, প্রযোজ্য Standard (IEC, BNBC ইত্যাদি) বা Manufacturer-এর নির্দেশনার বিকল্প নয়।

২. নিরাপত্তা আপনার দায়িত্ব

  • বৈদ্যুতিক যন্ত্রপাতিতে কাজ শুধু যোগ্য ও অনুমোদিত ব্যক্তি করবেন — Isolate, Lock-out/Tag-out (LOTO) ও Test for dead মেনে।
  • সাইটের নিরাপত্তা নিয়ম, কর্মস্থলের অনুমতি (Permit) এবং প্রযোজ্য আইন সবসময় এই site-এর লেখার চেয়ে অগ্রাধিকার পাবে।
  • Calculator-এর ফলাফল একজন দায়িত্বশীল Engineer দিয়ে যাচাই করে তবেই ব্যবহার করুন।

৩. দায়বদ্ধতার সীমা

আমরা বিষয়বস্তু সঠিক রাখতে চেষ্টা করি এবং প্রতিটি লেখা প্রকাশের আগে review করি, তবুও ভুল থাকতে পারে। বিষয়বস্তু "যেমন আছে" ভিত্তিতে দেওয়া হয়। এই site-এর তথ্য ব্যবহারের ফলে কোনো ক্ষতি, দুর্ঘটনা বা আর্থিক লোকসানের জন্য বিদ্যুৎ বন্ধু বা এর লেখকরা দায়ী থাকবেন না। কোনো ভুল চোখে পড়লেcontact@bidyutbondhu.com-এ জানান — আমরা দ্রুত সংশোধন করব।

৪. Account

  • Google account দিয়ে লগইন করা যায়। নিজের account-এর নিরাপত্তা আপনার দায়িত্ব।
  • অপব্যবহার, স্প্যাম বা অন্যের ক্ষতি করার চেষ্টা করলে account বন্ধ করা হতে পারে।

৫. লেখকদের লেখা

  • লেখার স্বত্ব লেখকের থাকে। লেখা জমা দিয়ে আপনি বিদ্যুৎ বন্ধুকে তা এই site ও এর App-এ প্রকাশ, সম্পাদনা (review-এর অংশ হিসেবে) ও প্রদর্শনের অনুমতি দেন।
  • শুধু নিজের লেখা ও নিজের তোলা বা ব্যবহারের অনুমতি থাকা ছবি জমা দিন। Standard বা Catalogue-এর টেবিল হুবহু কপি করবেন না।
  • Field Note-এ কোম্পানি, সাইট, যন্ত্রের Tag ও মানুষের নাম বাদ দিন।
  • প্রকাশের সিদ্ধান্ত Admin-এর। প্রকাশিত লেখা লেখকের অনুরোধে সরানো যায়।

৬. কপিরাইট

এই site-এর লেখা, ছবি, Calculator ও Simulation কপিরাইট দ্বারা সুরক্ষিত। শিক্ষার উদ্দেশ্যে ছোট অংশ উদ্ধৃত করতে পারেন — সাথে মূল পাতার লিংক দিয়ে। পুরো লেখা বা বড় অংশ অন্য কোথাও প্রকাশ করতে আগে অনুমতি নিন।

৭. পরিবর্তন

এই শর্ত বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে। পরিবর্তনের পর site ব্যবহার করলে নতুন শর্ত মেনে নিচ্ছেন বলে ধরা হবে।

৮. প্রযোজ্য আইন

এই শর্তাবলী বাংলাদেশের আইন অনুযায়ী পরিচালিত হবে।

আরও দেখুন: Privacy Policy · Disclaimer

আরও

লগইন করুনGoogle account দিয়ে, এক click-এ

বিভাগ