মূল বিষয়ে যান
বিদ্যুৎ বন্ধুBidyut Bondhu
লগইন

Privacy Policy

আমরা কী তথ্য রাখি, কেন রাখি, আর আপনার কী অধিকার আছে — সহজ ভাষায়।

সর্বশেষ হালনাগাদ: ২৪ অক্টোবর, ২০২৬

সংক্ষেপে

  • লগইন ছাড়াই সব Lesson, Calculator, Simulation ও Quiz ব্যবহার করা যায়।
  • লগইন করলে আমরা শুধু Google থেকে আপনার নাম, email ও ছবি পাই। আমরা আপনার Google password কখনো দেখি না।
  • আমরা কোনো তথ্য বিক্রি করি না, বিজ্ঞাপনের জন্য ব্যবহার করি না।
  • এখন কোনো Analytics বা বিজ্ঞাপনের Tracking নেই।

কী তথ্য রাখা হয়

লগইন না করলে

  • আপনার browser-এ (আমাদের server-এ নয়): Light/Dark theme-এর পছন্দ এবং Quiz-এর সর্বশেষ score। Browser-এর data মুছলে এগুলো মুছে যায়।
  • Server log: আমাদের Hosting সেবাদাতার server প্রতিটি অনুরোধের IP address, সময় ও browser-এর ধরন সাময়িকভাবে লগ করে — নিরাপত্তা ও সমস্যা খোঁজার জন্য।

Google দিয়ে লগইন করলে

  • নাম, email address, profile ছবির লিংক এবং Google-এর দেওয়া একটি account ID।
  • Account তৈরির ও সর্বশেষ লগইনের সময়, আপনার ভূমিকা (Reader, Author বা Admin)।
  • লগইন রাখার জন্য একটি Session cookie (৩০ দিন পর্যন্ত)। Server-এ এর শুধু hash রাখা হয়, আসল মান নয়।
  • Mobile নম্বর — শুধু আপনি নিজে Account পাতায় দিলে। চাইলে যেকোনো সময় মুছে দিতে পারেন।

লেখক হলে

  • আপনার লেখা, খসড়া, পরিবর্তনের ইতিহাস ও আপনার upload করা ছবি। প্রকাশিত লেখায় আপনার নাম ও ছবি দেখা যায়।

কেন রাখা হয়

  • আপনাকে লগইন অবস্থায় রাখা ও আপনার account চেনা।
  • লেখার লেখক ও Reviewer-এর নাম দেখানো।
  • Site নিরাপদ রাখা ও অপব্যবহার ঠেকানো।
  • প্রয়োজনে আপনার সাথে email-এ যোগাযোগ (যেমন লেখা review সংক্রান্ত)।

কার সাথে শেয়ার হয়

  • Google — লগইনের সময় আপনি Google-এ সম্মতি দেন; Google-এর নিজস্ব Privacy Policy প্রযোজ্য।
  • Hosting সেবাদাতা — site ও database তাদের server-এ চলে।
  • আইন অনুযায়ী বাধ্য হলে কর্তৃপক্ষের কাছে। এছাড়া কারো কাছে নয়।

কতদিন রাখা হয়

  • Session: সর্বোচ্চ ৩০ দিন, অথবা Logout করা পর্যন্ত।
  • Account-এর তথ্য: account থাকা পর্যন্ত। মুছতে বললে মুছে ফেলা হয়।
  • প্রকাশিত লেখা: লেখকের অনুরোধে সরানো যায়; Review-এর রেকর্ড নিরাপত্তার জন্য কিছুদিন থাকতে পারে।

আপনার অধিকার

আপনার কাছে থাকা তথ্যের কপি চাইতে, ভুল সংশোধন করতে, বা account ও তথ্য মুছে ফেলতে বলতে পারেন। Account-এর email থেকে লিখুন:contact@bidyutbondhu.com। আমরা যত দ্রুত সম্ভব, সাধারণত ৩০ দিনের মধ্যে, ব্যবস্থা নেব।

শিশুদের তথ্য

এই site কর্মরত Engineer, Technician ও ছাত্রছাত্রীদের জন্য। ১৩ বছরের কম বয়সীদের account খোলা উচিত নয়।

পরিবর্তন

এই নীতি বদলালে এই পাতায় তারিখসহ জানানো হবে। বড় পরিবর্তন হলে লগইন করা ব্যবহারকারীদের জানানোর চেষ্টা করা হবে।

আরও দেখুন: ব্যবহারের শর্তাবলী · Disclaimer

আরও

লগইন করুনGoogle account দিয়ে, এক click-এ

বিভাগ