Earth resistance পরীক্ষা: Fall-of-potential ও 62% নিয়ম
Earth rod (E), Potential spike (P) আর Current spike (C) — P সরিয়ে দেখুন Tester-এর মান কীভাবে বদলায়, কোথায় আসল মান, আর C কাছে থাকলে কেন পরীক্ষা ভুল।
Interactive: Fall-of-potential Earth test
মাটি 100 Ω·m · Rod 3 m × 16 mm
Tester-এর মান
30.9 Ω
আসল মান
33.5 Ω
ত্রুটি
-8%
P সরিয়ে দেখুন
E-র কাছে মান কম, C-র কাছে বেশি। মাঝের একটি অংশে মান প্রায় স্থির — সেখানেই আসল মান। শুরুতে C মাত্র 10 m দূরে — সমতল অংশ আছে কি?
কীভাবে ব্যবহার করবেন
- শুরুতে C মাত্র 10 m দূরে। P-কে বাঁ থেকে ডানে সরান — মান ক্রমাগত বাড়ছে, কোথাও স্থির নয়।
- “তিন জায়গায় মাপুন” চাপুন: 52%, 62%, 72%-এর মান অনেক আলাদা — পরীক্ষা গ্রহণযোগ্য নয়।
- C-কে 30 m বা বেশি দূরে নিন: মাঝখানে Curve প্রায় সমতল, আর 62%-এ মান আসল মানের সমান।
- Rod লম্বা করুন: একই D-তে সমতল অংশ ছোট হয়ে যায় — লম্বা Rod-এ C আরও দূরে নিতে হয়।
- P-কে E-র খুব কাছে বা C-র খুব কাছে রাখলে কত বড় ভুল হয়, দেখুন।