Motor-এর Lubrication plate বলে "6309: 13 g", কিন্তু Grease gun-এ গ্রাম লেখা থাকে না। ফলে কেউ দেন ৫ চাপ, কেউ ২০ চাপ — আর বেশিরভাগ Bearing নষ্ট হয় এই অনুমানে।
যা করবেন
- একটি ছোট রান্নাঘরের Digital scale (0.1 g বা 1 g) নিন।
- খালি কাগজ বা ছোট বাটি রেখে Scale শূন্য করুন।
- Grease gun দিয়ে ঠিক 10টি পূর্ণ চাপ দিন।
- ওজন ÷ 10 = এক চাপে কত গ্রাম। সাধারণত 1–2 g হয়।
- মানটা Grease gun-এর গায়ে Marker বা স্টিকারে লিখে দিন — "1 চাপ = 1.4 g"।
উদাহরণ
10 চাপে 14 g → এক চাপ = 1.4 g। 6309 Bearing-এ 12.5 g লাগলে 12.5 ÷ 1.4 ≈ 9 চাপ।
প্রতিটি Grease gun আলাদা, আর একই gun-এর Cartridge বদলালেও একটু বদলাতে পারে — বছরে একবার আবার মেপে নিন। এক gun-এ এক ধরনের Grease রাখুন, gun-এ Grease-এর নাম লিখে দিন।
পরিমাণের হিসাব ও Greasing-এর পদ্ধতি: Bearing ও Greasing।
সম্পর্কিত Calculator
মন্তব্য
মন্তব্য করতে বা প্রশ্ন করতে লগইন করুন।
Google দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম প্রশ্ন বা অভিজ্ঞতাটি আপনিই লিখুন।
ভদ্র ভাষায় লিখুন। Live কাজের পরামর্শ দিলে নিরাপত্তার কথা (Isolate, LOTO) মনে রাখুন। স্প্যাম বা ক্ষতিকর মন্তব্য সরিয়ে দেওয়া হবে।