Star-Delta Timer খুব কম হলে Motor পুরো Speed-এ ওঠার আগেই Delta-তে যায় — প্রায় DOL-এর মতো ঝাঁকুনি। খুব বেশি হলে কম Torque-এ অকারণে গরম হয়। ঠিক সময় বের করার সহজ উপায় Clamp meter।
যা করবেন
- Clamp meter একটি Motor cable-এ লাগান (Starter-এর আউটপুটে, KM1-এর পরে)।
- Timer প্রথমে একটু বেশি রাখুন, যেমন 15 সেকেন্ড।
- স্বাভাবিক Load-এ START দিন, আর ঘড়ি ধরে দেখুন Star-এ Current কখন নেমে স্থির হয়।
- সেই সময়ের সাথে 1–2 সেকেন্ড যোগ করে Timer সেট করুন।
- আবার চালিয়ে বদলের মুহূর্তের Current দেখুন — ছোট একটা ঝাঁকুনি স্বাভাবিক, বড় হলে Timer বা Load আবার দেখুন।
Clamp meter-এ Inrush বা Max/Peak mode থাকলে Star-এর শুরুর Current আর বদলের spike-ও ধরা যায়। মানগুলো Panel-এর দরজার ভেতরে লিখে রাখুন — পরে সমস্যা হলে তুলনা করতে কাজে লাগবে।
Pump-এর Valve বন্ধ রেখে বা হালকা Load-এ মাপলে সময় কম আসবে — যে Load-এ সাধারণত চালু হয়, সেই অবস্থায় মাপুন।
বিস্তারিত: Star-Delta Starter Control Circuit।
সম্পর্কিত Calculator
মন্তব্য
মন্তব্য করতে বা প্রশ্ন করতে লগইন করুন।
Google দিয়ে লগইনএখনো কোনো মন্তব্য নেই। প্রথম প্রশ্ন বা অভিজ্ঞতাটি আপনিই লিখুন।
ভদ্র ভাষায় লিখুন। Live কাজের পরামর্শ দিলে নিরাপত্তার কথা (Isolate, LOTO) মনে রাখুন। স্প্যাম বা ক্ষতিকর মন্তব্য সরিয়ে দেওয়া হবে।