Learning Center
সব Lesson, Field Note, Tip ও সতর্কতা — নতুনটি আগে।
৪টি লেখাসব filter মুছুন
- সতর্কতা
VFD বন্ধ করার পরও ভেতরে বিপজ্জনক Voltage থাকে — অপেক্ষা করুন
VFD-এর DC bus Capacitor বন্ধ করার পরও কয়েক মিনিট ধরে প্রায় 560 V DC ধরে রাখে। Display নিভে গেলেই নিরাপদ নয় — নির্দেশিত সময় অপেক্ষা করে মেপে নিশ্চিত হোন।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- সতর্কতা
VFD-এর Output-এ কখনো Capacitor লাগাবেন না
Power Factor বাড়ানোর জন্য VFD আর Motor-এর মাঝে Capacitor লাগালে VFD trip করে বা নষ্ট হয়, Capacitor ফেটে যেতে পারে। VFD-চালিত Motor-এ এভাবে PF Correction হয় না।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- সতর্কতা
Megger-এর পর Discharge না করলে শক লাগতে পারে
Megger পরীক্ষার পর Motor ও Cable-এর winding Capacitor-এর মতো Charge ধরে রাখে — Supply বন্ধ থাকলেও টার্মিনালে হাত দিলে শক লাগতে পারে। প্রতিবার Discharge করুন।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬
- সতর্কতাTechnician
Main বন্ধ মানেই Control circuit বন্ধ নয়
অনেক Panel-এ Control circuit, Heater বা Interlock আলাদা Supply থেকে আসে — Main Isolator বন্ধ করার পরও Panel-এর ভেতরে 230 V থাকতে পারে। প্রতিটি circuit আলাদাভাবে Test করুন।
Mahmudul Islam২৪ অক্টো, ২০২৬